রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সিংহগ্রাম স্কুলে ভবনের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৯ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে নব নির্মিত ভবনের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি।
গতকাল সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, শাহ্ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, চেয়ারমান এনামূল হক মামুন, শেখ মুক্তার হোসেন বেনু, মাসুকুর রহমান মাসুক, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, সিরাজুল ইসলাম, লাখাই পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল মতিন মাস্টার প্রমুখ।
এ সময় আবু জাহির এমপি বলেন, আমাদের দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা। তবে কোমলমতি শিশুদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব হলো শিক্ষকদের। এ সময় তিনি প্রতিটি শিক্ষককে নিজের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন লেখাপড়া করতে আর টাকা-পয়সার প্রয়োজন হয় না। বর্তমান সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে বইসহ সকল শিক্ষার্থীদের মায়ের মোবাইলে উপবৃত্তি দিয়ে আসছে। ভবিষ্যতে উপবৃত্তির পরিমাণ আরো বাড়ানো হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ জানান, ৩৯ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে এ ৪ তলা ভিত্তি বিশিষ্ট ১ম তলা নির্মাণ করেছেন হবিগঞ্জ এলজিইডি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com