বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ফুটবলার শামীম মেম্বারের বড় ভাই আঃ শহীদ লাশ আসছে শুক্রবার

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৮২৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা ফুটবল টিমের নিয়মিত খেলোয়ার ইউপি মেম্বার শামীমুর রহমানের বড় ভাই আঃ শহীদের (৫৫) মরদেহ দেশে আসছে আজ। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে লাশ ঢাকা বিমানবন্দরে পৌছার কথা রয়েছে। এর আগে গত ৪ জুলাই স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সৌদি আরবের জেদ্দা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও ৪ বছর বয়সের এক পুত্র সন্তান রযেছে। নিহত আঃ শহীদ শায়েস্তাগঞ্জ থানার চরহামুয়া গ্রামের হাজী আঃ গনীর পুত্র।
পারিবারিক সূত্র জানায়, আঃ শহীদ দীর্ঘ ২৫ বছর যাবত সৌরি আরব প্রবাসী। তিনি সুনামের সাথে জেদ্দা শহরে ব্যবসা করতেন। নিহতের ছোট ভাই শামীম মেম্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর ভাই ব্রেইনস্টোকে আক্রান্ত হয়ে জেদ্দা হাসপাতালে মারা যান। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় নিজ বাড়ীতে জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com