রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লামপইল থেকে শিকলে বাধা প্রতিবন্ধিকে উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৮৫৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লামপইল গ্রামে রোমান মিয়া (২৫) নামে এক প্রতিবন্ধিকে শিকল দিয়ে বেধে মধ্যযোগীও কায়দায় নির্যাতন করে অর্ধকোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিচ্ছে বলে সদর থানায় অভিযোগ দায়ের করা হয। এর প্রেক্ষিতে গতকাল সোমবার দুপুরে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে কোর্টে প্রেরণ করেন। সে ওই এলাকার মৃত আব্দুস সোবহানের পুত্র।
অভিযোগে জানা যায়, তার বড় ভাই আব্দুস সালাম মিন্টু (৪০) ও ভাবী ঝর্ণা বেগম (৩০) কৌশলে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তাকে সপ্তাহ ধরে পায়ে শিকল দিয়ে বেধে অমানুষিক নির্যাতন করে। শুধু তাই নয় তাকে পাগল বানানোর জন্য বিভিন্ন বিষাক্ত ইনজেকশনও পুষ করে। এ ঘটনায় নোমানের বড় বোন হেনা বেগম সদর থানায় অভিযোগ দিলে ওসি ইয়াছিনুল হকের নির্দেশে এসআই রকিবুল হাসানসহ একদল পুলিশ ওই বাড়িতে পৌছলে নির্যাতনকারী মিন্টু তালার চাবি নিয়ে আত্মগোপন করে। তখন পুলিশ বেকায়দায় পরে। প্রায় দুই ঘন্টা পর পইল বাজার থেকে কর্মকার নিয়ে তালা কেটে তাকে উদ্ধার করে বিকেলে হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলেমান এর আদালতে প্রেরণ করা হলে তিনি তাকে নিরাপত্তা হেফাজতে পাঠান।
হবিগঞ্জের জেল সুপারকে নির্দেশ প্রদান করেন তাকে সিলেট হাসপাতালে নিয়ে চিকিৎসা করে আদালতে প্রতিবেদন দাখিল করতে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com