রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শেখ রাসেল স্মৃতি সংসদের টাকা গায়েবের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৫৬০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ শেখ রাসেল স্মৃতি সংসদ এর নামে এমপির বরাদ্দ দেয়া টেষ্ট রিলিফের (টিআর) ৩টন চাল আত্মসাত করেছেন বাছির। এ ব্যাপারে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবিদ হাসান। অভিযোগে উল্লেখ করা হয়, সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে শেখ রাসেল স্মৃতি সংসদ উন্নয়ন কাজের জন্য গত ২০১৫-১৬ অর্থবছরে টিআর খাত থেকে ৩টন চাল বরাদ্দ দেন এমপি। ওই বরাদ্দের চাল মোবাশ্বির আহমেদ বাছির উত্তোলন করেন। উত্তোলনের পর তিনি রাসেল স্মৃতি সংসদের সভাপতি ও সেক্রেটারিসহ সংসদের কোনো সদস্যকে না জানিয়ে আত্মসাত করে ফেলেন। এক বছর পর সূত্রে সংসদের নামে চাল বরাদ্দের কথা জানতে পারেন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মোবাশ্বির আহমেদ বাছিরের মুঠোফোনে সোমবার দুপুর ও বিকালে দুদফায় কয়েকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। উল্টো ফোন কেটে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com