রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

কোর্টে ভূয়া সাক্ষি দিতে এসে ২ যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৯২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজ কোর্টে ভূয়া সাক্ষি দিতে এসে আটক হয়েছে আসামীসহ দুই জন। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে জেলা ও যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বেঞ্চ সহকারি হাবিবুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জের আলীপুর গ্রামের আলাউদ্দিন বাদি হয়ে চেক জালিয়াতির অভিযোগ এনে মামলা করেন নবীগঞ্জের হাফিজুর রহমানের বিরুদ্ধে। মামলাটি বর্তমানে জেলা ও যুগ্ম দায়রা জজ ২য় আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলার বিবাদী মানিত সাফাই সাক্ষি রয়েছেন মাহমুদ মিয়া। গতকাল বুধবার সাফাই সাক্ষি দেয়ার জন্য মাহমুদ মিয়ার স্থলে সাইফুর রহমান নামে এক ব্যক্তি কোর্টে আসেন। তিনি মাহমুদ মিয়া নাম ধারণ করে আদালতে জবানবন্দি প্রদান করেন। পরে জেরার সময় বাদির নিয়োজিত আইনজীবি এমদাদুল ইসলাম শাহীন ও এপিপি আব্দুল মতিন আদালতে জবানবন্দি প্রদানকারী মাহমুদ মিয়া প্রকৃত মাহমুদ মিয়া নয় বলে চ্যালেঞ্জ করেন। পরে এর সত্যতা পাওয়া গেলে বিজ্ঞ বিচারক কাজী মিজানুর রহমান তাদের আটক করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com