রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জের হাট-বাজারে অবাধে চলছে সিলিন্ডার গ্যাসের জমজমাট ব্যবসা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে চলছে সিলিন্ডার গ্যাসের ব্যবসা। নিয়ম নীতির তোয়াক্কা না করে যেন তেন ভাবে ছোট-বড় অনেক বাজারে গড়ে উঠেছে এ ব্যবসা। বর্তমান সময়ে শহর ও গ্রামের অনেক বাসিন্দাদের মধ্যে আধুনিকতার ছোয়াও উন্নত পরিবেশ এর কথা চিন্তা করে অনেকেই বাশঁ ও কাঠের লাকড়ী ব্যবহার না করে মানানসই দামে সিলিন্ডার গ্যাস সংগ্রহ করে জ¦ালানী হিসাবে ব্যবহার করছেন। সিলিন্ডার গ্যাস বিক্রির জন্য বিষ্ফোরক অধিদপ্তরের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা এই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে এই লাভজনক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবহারে ঝুকিপূর্ন এ গ্যাস সিলিন্ডার ব্যবহারে সাধারন মানুষ অভ্যস্থ না থাকলেও গ্রাহকরা সেগুলো ব্যবহার করে যাচ্ছেন অনায়াসেই। ফলে যেকোন সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন ঘটে যেকোন দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অনেকেই। এছাড়া লাইসেন্স না করে এ ধরনের ব্যবসা পরিচালনা করায় ঝুকির পাশপাশি সরকার হারাচ্ছে প্রচুর পরিমান রাজস্ব আয়। তাই এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ থাকলে সরকারের রাজস্ব আয় আদায় করা সম্ভব হবে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারওয়ার এর সাথে আলাপকালে তিনি জানান, সিলিন্ডার গ্যাস বিক্রি করতে হলে অবশ্যই অনুমতি পত্র লাগবে। যে কেউ ইচ্ছা করলেই বিক্রি করতে পারবে না। অনুমতিপত্র না থাকলে তা আইনের দৃষ্টিতে অবৈধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com