মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

অগ্রযাত্রা সামাজিক সংগঠনের নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৬৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “অগ্রযাত্রা” সামাজিক সংগঠনের নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সামাজিক জীবনে বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণে সু-নাগরিক হিসাবে মানবের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নবীগঞ্জে ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন “অগ্রযাত্রার আত্মপ্রকাশ ঘটলো। কমিটি গঠনের লক্ষে গতকাল মঙ্গল বার দুপুর ২টায় নবীগঞ্জ পৌর শহরের শেরপুর রোডস্থ কবি ও গবেষক আফতাব আল মাহমুদ এর বাসভবন সূর্য দীঘল ছায়ায় এক সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন, কবি সাহিত্যিক ও গবেষক আফতাব আল মাহমুদ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা হিসেবে কবি ও গবেষক আফতাব আল মাহমুদ, সভাপতি মোঃ রূহুল আমীন শমসের, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আলী হাছান লিটন, সাধারণ সম্পাদক সাংবাদিক ও গীতিকবি এম. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ্ রূহেল, মহিলা বিষয়ক সম্পাদিকা কাকলী গোপ, সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা জান্নাত মুক্তা, নির্বাহী সদস্য আসমা জান্নাত মনি, লাভলী মাহমুদ বৃষ্টি, মিথিলা পায়েল কলি, শরিফুল ইসলাম তানভীর, শাহ্ ওমর আলী, শাহ্ মুর্শেদ আলম সাগরকে মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com