বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৮৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মহাসড়কস্থ সৈয়দপুর বাজারে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্র“পের সংঘর্ষে উভয় গ্র“পের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
জানা যায়, কয়েকদিন ধরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্ন জলালপুর গ্রামের সিএনজি চালক এবং উমরপুর গ্রামের সিএনজি চালক ও সাধারণ লোকজনের মধ্যে সৈয়দপুর বাজারের স্ট্যান্ড নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রবিবার বিকালে চৈতন্ন জলালপুর গ্রামের চালক ও উমরপুর গ্রামের সিএনজি চালক এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রামের সিএনজি চালকসহ সাধারণ মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনসহ স্থানীয় লোকজনের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে চৈতন্ন জলালপুর গ্রামের মোঃ মিলাদ মিয়া (১৮), দিলকাস মিয়া (২৭), জিলাদ মিয়া(৩০), শিপন মিয়া (২২), সুমন মিয়া (১৮), মশাহিদ মিয়া(১৮), জিল্দার মিয়া (১৮), ফরিদ মিয়া (২২) জিলু মিয়া (২৫), আনোয়ার মিয়া (৩৫), ফুলকাস মিয়া (২৫), সাদেক মিয়া (১৫), আব্দুর রূপ (৭৫), লেবু মিয়া (৫৫), রুমান মিয়া (২২) ও উমরপুর গ্রামের রুকন আহমেদ (২৫), ওয়াসির মিয়া (৩০), সাজু মিয়া (২২), মর্তুজা মিয়া (৪০), আইমুল ইসলাম (৪৫), আজিজুল ইসলাম (৩০), রাজু আহমেদ (২৬), নজরুল ইসলাম (৩০), মোহাম্মদ সায়েখ (২৫), ফিরোজ মিয়া (৪৫), শিফু মিয়া (২৭), হাবিব মিয়া (২৮), বাবুল মিয়া (২৮), মায়েদ মিয়া (২২)সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মৌলভীবাজার সদর হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com