বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

  • আপডেট টাইম সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৪৫২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, মৌলভীবাজার থেকে ॥ দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলস্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উদ্যানের ভেতর ট্রেনটি লাইনচ্যুত হয়। গতকাল রবিবার সকালে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার পর রবিবার সকাল ৯টার দিকে সিলেটে সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল পুনরায় চালু হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন জানান, ঝড়ো বাতাসে লাউয়াছড়া উদ্যানে রেল লাইনের ওপর পাশের টিলা থেকে একটি ডুমুর গাছ উপড়ে পড়ে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে আখাউড়া থেকে সিলেটগামী ডেমু ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় গাছে ধাক্কা লেগে ইঞ্জিনসহ পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে কুলাউড়া ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com