রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আমিরীগঞ্জে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সদস্যের গালিগালাজ

  • আপডেট টাইম রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ কাকাইলছেওয়ে ডিউটি নিয়ে নৌ-ফাঁড়ির দুই পুলিশের হাতাহাতি সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সদস্য গোলাপ মিয়া গালিগালাজ করে ও তাদের দেখে নেয়ার হুমকি দেয়। জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও নৌ-ফাঁড়ির পুলিশ সদস্য মোঃ গোলাপ মিয়া গতকাল শনিবার বিকাল অনুমান ৫টায় কাকাইলছেও চৌধুরী বাজারে একটি ফার্মেসির সামনে রাস্তায় দাঁড়িয়ে উল্লেখিত সংবাদের জের ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে গালিগালাজ করে। এ ছাড়া তাদের দেখে নেয়া হবে বলে হুমকি দেন। ওই সময় বাজারে আসা লোকজন দাঁড়িয়ে থেকে  ওই পুলিশ সদস্যের মূখে গালিগালাজ শুনে হতবাক হয়ে যান।
উল্লেখ্য, কাকাইলছেও নৌ-ফাঁড়িতে গত শুক্রবার পুলিশ সদস্য প্রদীপ দাসের দুপুরের ডিউটি ছিল। কিন্তু ওই পুলিশ সদস্য ডিউটি ফাঁকি দিয়ে কাকাইলছেও চৌধুরী বাজারে দাবা খেলায় ব্যস্থ ছিল। এদিকে নৌ-ফাঁড়িতে ডিউটি নিয়ে অন্য পুলিশ সদস্যদের মাঝে দ্বিধা-দন্ধ দেখা দেয়। ডিউটি নিয়ে পুলিশ সদস্য মোঃ মোস্তাক আহমেদ ও গোলাপ মিয়া বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ নিয়ে নৌ-ফাঁড়ির পুলিশ সদস্যদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com