শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বঞ্চিত জনগণ সরকারী সহায়তা পায়-আবু জাহির এমপি

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের আপামর জনগণের ভাগ্যের উন্নতি হয়, বঞ্চিত জনগণ নানা ধরণের ভাতাসহ সরকারী সহায়তা পায়।
তিনি গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা হলরুমে দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের প্রদত্ত ৮০০ কম্বল উপজেলার ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার হত দরিদ্র জনগণের মাঝে বিতরণ কালে উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ সেবা বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক শোয়েব হোসেন চৌধুরী, হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আবদুর রশীদ তালুকদার ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত বক্তব্য দেন। এসময় আওয়ামী লীগের সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com