সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে বেরিকেট দেয়া বাঁশের আঘাতে বাজার পাহারাদার নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ৫৪৮ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গাড়ি আটকানোর জন্য দেয়া বেরিকেটের বাঁশের আঘাতে চেরাগ আলী নামে বাজার পাহাদারের মৃত্যু হয়েছে। তার বাড়ি আউশকান্দি গ্রামে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারের প্রবেশ মুখে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আউশকান্দি হীরাগঞ্জ বাজারের ভিতর দিয়ে কোন যানবাহন যাতে চলাচল করতে না পারে সেই জন্য বাঁশ দিয়ে বেরিকেট দেয়া হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাজারের দক্ষিণ দিক থেকে একটি সিএনজি প্রবেশের সময় পাহারাদার চেরাগ আলী বেরিকেট দেয়া বাঁশ উঠাতে গেলে সিএনজিটি বেরিকেট দেয়া বাঁশের সাথে ধাক্কা লাগে। এসময় বাঁশটি চেরাগ আলীর মাথার উপর পড়ে যায়। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু হয়। সিএনজিটি আউশকান্দি হীরাগঞ্জ বাজার পরিচালনা কমিটির জিম্মায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com