বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে হামলায় ১ যুবক নিহত ॥ আহত ৪

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৮৮৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ যুবক নিহত ও ৪ জন আহত হয়েছে। আশঙ্খাজনক অবস্থায় আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহদের মধ্যে দুই জনকে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা ও বর্তমান ইউপি সদস্য মোঃ কাজল মিয়া এবং একই গ্রামের মোঃ উস্তার খাঁর সাথে মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের  ধরে গতকাল সোমবার সকাল অনুমানিক ১০টায় আজমিরীগঞ্জ পৌর এলাকার মুন সিনেমা হলের অদূরে টমটম স্ট্যান্ডে পিরোজপুর গ্রামের বাসিন্দা মোঃ উস্তার খাঁর পুত্র জয়নুল খাঁ (২৩) ও একই এলাকার কাজল মিয়ার বড় ভাই জহুর মিয়ার পুত্র মোঃ আবিদুর রহমান টমটমের সামনের আসনে বসা নিয়ে বাকবিতন্ডা হয়। পরে উভয়ের মধ্যে সংঘর্ষের উপক্রম হলে আশপাশের লোকজন এসে তাদের নিবৃত্ত করেন।
এ ঘটনার জের ধরে দুপুর ২টায় মোঃ কাজল মিয়ার পুত্র অলিউর রহমান এর নেতৃত্বে প্রায় ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উস্তার খাঁ’র বাড়িতে অতর্কিতে হামলা চালায়। কোন কিছু বুঝে উঠার আগেই উস্তার খার পুত্রকে বেধরক মারপিট করে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নুল খাঁকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৪ জন আহত হয়েছে।
আহতরা হলেন মোঃ উস্তার খাঁ (৬০), তার স্ত্রী মোছাঃ নকূল বিবি (৫৫), ছেলে মোঃ ময়েল খাঁ (৩৫) ও মেয়ে তাহমিনা বেগম (২৫)। এদের মধ্যে ময়েল খাঁ ও তাহমিনার অবস্থার অবনতি  ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
আহত উস্তার খাঁ জানান, মোঃ কাজল মিয়ার বিয়াই আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও সরকার দলীয় নেতা মোঃ জাহাঙ্গীর মিয়া ও মভু মিয়া হাসপাতালের চিকিৎসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ অহিদুর রহমান পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুঁটে যান। ওই সময় পিরোজপুরের বাসিন্দা মোঃ বাচ্চু মিয়া (৫০) কে আটক করে থানায় নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com