শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

উমেদনগরে পুলিশের অভিযান পলাতক ৩ সহোদর গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০১৭
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর থেকে বিভিন্ন মামলার পলাতক আসামী তিন সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছে উমেদনগর গ্রামের যোতিশ রায়, জগদীশ চন্দ্র রায় ও য্যোতির্ময় রায়। গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, একই গ্রামের নেপাল রায়ের সাথে তাদের ৩ ভাইয়ের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। নেপাল রায়ের কিছু জমি তারা জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় নেপাল রায় বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে সদর থানার দারোগা রুহুল আমিন ও সৌরভের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এলাকাবাসী জানায়, তারা ৩ ভাই গ্রামের বিভিন্ন সাধারণ মানুষকে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে আসছে। তাদের বিরুদ্ধে জায়গা দখল, দাঙ্গা হাঙ্গামাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তারা এলাকায় দাঙ্গাবাজ ও মামলাবাজ হিসেবে পরিচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com