মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গে ৩০ লক্ষ টাকা ব্যয়ে কাগাপাশায় মিলন বাজার উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৬৫৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধিন “হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ)” কর্তৃক বাস্তবায়িত বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নের “মিলন বাজার” উদ্বোধন করলেন আইন, বিচার ও সংসদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, উপজেলা প্রকৌশলী মোঃ আল নূর তারেক, পল্লী বিদ্যুত এর ডিজিএম মোহাম্মদ আবু জাফর, উপজেলা প্রকল্প সমন্বয়কারী (হিলপি) এর চিত্রা বসু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, উপাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, ছাত্রলীগ নেতা রিপন চৌধুরী প্রমুখ। মিলন বাজার উদ্বোধনের পর মিলন বাজার, ধনপুর, বগী, লোহাজুড়ি, বাতাকান্দি ও তালেবপুর গ্রামে বিদ্যুত সংযোগ উদ্বোধন উপলক্ষ্যে জনসভা এবং গণ-সংবর্ধনার আয়োজন করে স্থানীয় কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগ। কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান  এমপি। উল্লেখ্য, প্রায় ৩০ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে মিলন বাজার উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। ১৩ জন মহিলা এবং ২৭ জন পুরুষ সদস্য নিয়ে গঠিত  দুটি এলসিএস এর মাধ্যমে কাজটি সম্পাদিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com