রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জেলা জাতীয় পার্টির পরামর্শ সভায় বক্তারা ॥ আতিক-শংকরমুক্ত জাতীয় পার্টি চাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৭০৩ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ নিস্ক্রিয় হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কার্যক্রমকে গতিশীল করার লক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুলের সভাপতিত্বে ও জেলা যুব সংহতির সভাপতি কাজল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রফেসর আবিদুর রহমান, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি তাজুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি তাজউদ্দিন বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, মীর জিয়াউল হক জিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকসুদুজ্জামান খান, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকম উস্তার তালুকদার, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মহিদ আহমেদ চৌধুরী, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক অলিউর রহমান সোহাগ।
সভায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান শাহজাহান খান, মোঃ ফরিদ মিয়া, নিজাম উদ্দিন সানু, ফুল মিয়া পাঠান, নুরুল হক তুহিন, রাবেয়া খাতুন, লিজা আক্তার, মোঃ আফরোজ মিয়া, মাসুক আহমেদ, মিলাদ হোসেন সুমন, আব্দুল হাই, হেলাল মিয়া, শাহিন মিয়া, সোহানুর রহমান দুলাল, কুতুব আলী, জাহেদুল ইসলাম জাহেদ, রঞ্জু দেব, কাহার মিয়া, শেখ সুহেল, নিউটন সুত্রধর, নুর মিয়া, সানু মিয়া, আউলাদ মিয়া, সেলিম মিয়া প্রমুখ।
সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আমরা আতিক-শংকরমুক্ত জাতীয় পার্টি চাই। ওরা পার্টির ডিগবাজ নেতা। ওরা পার্টিকে সু-সংগঠিত করতে হবিগঞ্জে কোন কার্যক্রম করছে না। একটি পকেট কমিটি করে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টিকে ধ্বংসের পায়তারা করছে। ওরা জাতীয় পার্টির নাম ব্যবহার করে আগামী নির্বাচনে কোন সুবিধা করতে না পারলে আবারো পার্টি ছেড়ে চলে যাবেন। যা গত নির্বাচনের পর করেছিলেন। তাই এই ডিগবাজ নেতাদের কাছ থেকে জাতীয় পার্টিকে রক্ষা করতে হবে। অন্যতায় হবিগঞ্জে জাতীয় পার্টির অস্তিত্ব সংকটে পড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com