রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারে ছিনতাইকালে হবিগঞ্জের যুবককে গণধোলাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার জেলা বারের ১নং ভবনের ভিতরে সিনিয়র আইনজীবির টাকা ছিনতাইকালে ইনাতগঞ্জের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকার হুসমত আলীর পুত্র। তার নাম আলেক মিয়া (২০)।
সিনিয়র আইনজীবি এডঃ মোহাইমিন চৌধুরী সেফা  কোর্ট রোডে অবস্থিত জেলা বারের ১নং ভবনে নিজ চেয়ারে বসা অবস্থায় ওই ছিনতাইকারী আইনজীবির প্যান্টের পকেট থেকে দেড় লাখ টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে হাত দিলে তাতে অন্য আইনজীবিরা দেখে ফেলেন। এ সময় ওই ছিনতাইকারীকে টাকাসহ আটক করে গণধোলাই দেন আইনজীবিরা।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ছিনতাইকারীকে আটক করে থানা নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানায় কর্মরত ডিউটি অফিসার এসআই বজলু ছিনতাইকারীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় থানায় এখনও মামলা দায়ের করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com