বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

টানা বৃষ্টির পানিতে শায়েস্তাগঞ্জে ডুবছে ফসল ও শাক সব্জি ক্ষেত

  • আপডেট টাইম রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ টানা বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শায়েস্তাগঞ্জ থানার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নিম্নাঞ্চলের বেরো ফসল ও শাক সবজির মাঠ তালিয়ে যাচ্ছে। গত ২০ এপ্রিল থেকে টানা বৃষ্টি ও স্বল্প মাঝারি বর্ষণে প্রায় ৪ শ কৃষকের প্রায় ৩শ একর জমির ফসল ও বিভিন্ন শাক সবজির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পাকা ধান কেটে গোলায় তুলতে না পেরে কৃষক ও বর্গাচাষিরা কাঁদছেন। অন্যদিকে শাকসবজি কাঁচা মরিচ, বেগুন, বরবটি, শশা, কুমড়া, মিষ্টি কুমড়া, করলা, লাল শাক, ঢেঙ্গা, লাউসহ বিভিন্ন সবজি ফসল নষ্ঠ হতে যাচ্ছে। বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে চারদিকে শুধু পানি আর পানি। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুতাং নদী ও খালবিলে পানি বেড়ে বিভিন্ন হাওড় ভেসে যাচ্ছে। শায়েস্তাগঞ্জের কৃষক ছইব উল্লা বলেন, আমার সবশেষ, এবার দূর্ভিক্ষ ছাড়া কিছুই চোখে দেখছি না। কৃষকদের ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের এই বিপদের মুহুর্তে উর্ধ্বতন কর্মকর্তা ও বৃত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com