সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জের দেওতৈল গ্রামে আব্দুল কাদির সিনকাপনী (রহঃ) নামকরণে গেইট নির্মাণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ৬১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পীরে কামিল হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদির (রহ:) সিনকাপনী এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দেওতৈল গ্রাম। তাঁর স্মৃতি ধরে রাখতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের কিবরিয়া রোডস্থ দেওতৈল গ্রামের মধ্যবর্তী স্থানে সিনকাপনী গেইট নামকরণে পাকা গেইট (ফটক) নির্মাণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে গেইটের শুভ উদ্বোধন করা হয়। গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী মাসুক মিয়া, লেবানন প্রবাসী সমাজ সেবক হাফেজ আরজু মিয়া ও হাজী আমরু মিয়ার উদ্যোগে ও দেওতৈল গ্রামবাসীর সৌজন্যে উক্ত গেইটটি নির্মাণ করা হয়। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাতে অংশগ্রহণ করেন, গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ মেন্দি মিয়া, মোঃ আমরু মিয়া, হাজী কওছর মিয়া, হাজী মাসুক মিয়া, মোঃ এলাইছ মিয়া, হাফেজ সুলেমান মিয়া, স্থানীয় ইউপি সদস্য খালেদ আহমদ জজ, ইমাম মাওলানা নুরুল ইসলাম শাহনুর, ইমাম হাফিজ মাওলানা ইসমাইল হোসেন, সাংবাদিক এম.মুজিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতি ফোরামের আহবায়ক গীতিকার মামুনুর রশিদ, শফিকুল ইসলাম, ফখরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com