বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ তকমিনাকে বাঁচানো গেলনা ॥ মৃত্যুর খবর পেয়ে টনক নড়ল পুলিশের

  • আপডেট টাইম রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৬৩০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের যৌতুকের জন্য স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ তকমিনাকে বাঁচানো গেলনা। ৫ দিন জীবনের সাথে লড়াই করে গতকাল শনিবার সিলেট মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এদিকে তকমিনার মৃত্যুর খবর পাওয়ার পর ইতিপূর্বে দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে আমলে নিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।
নিহত তকমিনা বাউসা ইউনিয়নের বাশডর দেবপাড়া গ্রামের শওকত আলীর ছেলে সামছুল হকের স্ত্রী এবং গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের আব্দুল খালিকের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০/১২ বছর আগে সামছুল হকের সাথে তকমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজন মারপিটসহ নানা জ¦ালা, যন্ত্রনা ও নির্যাতন করছিল। এ নিয়ে একাধিক সালিস বৈঠকও হয়েছে। গত ৩ এপ্রিল সকালে যৌতুকের টাকার জন্যে স্বামী ও তার পরিবারের লোকজন তাকে শারীরিক নির্যাতন করে। খবর পেয়ে তকমিনা বেগমের পরিবারের লোকজন এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শনিবার সকাল ৮টার তার মৃত্যু ঘটে।
তকমিনার পরিবারিক সূত্রে জানা গেছে, সিলেট মেডিকেলে চিকিৎসাধীন থাকাবস্থার তকমিনার ভাই সাবলাল মিয়ার স্ত্রী জুহেলা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য ওসি এসএম আতাউর রহমান গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশকে দায়িত্ব দেন। কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি গোপলার বাজার পুলিশ। শুক্রবার সকালে মামলাটি তদন্ত করতে যান সেখানকার পুলিশ। এরই মধ্যে গতকাল শনিবার সকালে তকমিনা বেগমের মৃত্যুর খবর পৌছে। তখনই টনক নড়ে পুলিশের। তড়িঘড়ি করে অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com