রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মেয়র আলহাজ্ব জিকে গউছকে কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্ট কর্তৃক খারিজ হওয়ায় পর হবিগঞ্জ পৌরভবনে আগমন উপলক্ষে মেয়র আলহাজ্ব জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পৌর কাউন্সিলরবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১২টায় পৌরভবনে এসে পৌছুলে মেয়রকে ফুলের তোড়া প্রদান করেন কাউন্সিলবৃন্দ। শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, দীলিপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসন, মোঃ আলমগীর ও অর্পনা বালা পাল।
হবিগঞ্জ পৌরভবনের কাজে যোগদানের পর মেয়র পৌরকাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন।
এ সময় কাউন্সিলরবৃন্দ জানান অতীতে যেমন মেয়র জি কে গউছের নেতৃত্বে পৌর পরিষদ জনগনের সমস্যা সমাধানে, নাগরিক সেবা নিশ্চিতকরনসহ পৌরসভার উন্নয়নে দল-মত ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে কাজ করেছে ঠিক তেমনি আসছে দিনগুলোতেও এ পরিষদ কাজ করে যাবে। তারা বলেন জনগনের প্রত্যাশা পূরনে বর্তমান পৌর পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নাগরিকমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com