রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের জের ধরে দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ৬৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে দুই গ্রামবাসির সংঘর্ষে শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়া (৩০) নামের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পাইকপাড়া গ্রামের শুকড়িপাড়া হাই স্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট হয়। আহতরা হল আমজদ আলী (২৫), ইসমাইল (১৫), কাসম আলী (৩০), আরমান (৪৫), রহমত আলী (৫০), কামাল (৩৫), মর্তুজ আলী (৪০), ইয়াকুব (৫০) ও আসমত আলী (৫০)। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই দৌস মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) ইয়াছিনুল হক জানান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com