শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ পৌরসভার উমদেনগরে উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র জি কে গউছ

  • আপডেট টাইম বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উমদেনগরে উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন মেয়র জি.কে গউছ। গতকাল মঙ্গলবার সকালে মেয়র উমেদনগরে বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন, উন্নয়ন কাজের গুনগত মান হতে হবে শতভাগ। এ ব্যাপারে কোন আপোষ করা হবে না। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন প্রকল্প ইউজিপ-৩ এর রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি উন্নয়ন কাজের ত্র“টিগুলো চিহ্নিত করেন। এ ব্যাপারে চলমান কাজগুলোর শতভাগ মান বজায় রেখে পরিচালনা করতে সংশিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবহিত হন। হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে বেশকটি নাগরিক সমস্যা তাৎক্ষনিক সমাধানের নির্দেশ দেন তিনি। এক বছর যাবত অন্ধকার হয়ে থাকা খোয়াই বাধের উপর ডিভাইডারের ষ্ট্রীট লাইটগুলো তিনি ওইদিন সন্ধ্যা থেকেই জ্বালানোর নির্দেশ দেন। এছাড়াও বালিখাল পর্যন্ত সড়কবাতিগুলো ১০ দিনের মধ্যে জ্বালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এলাকা পরিদর্শনকালে মেয়র আলহাজ্ব জি, কে গউছের সাথে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আবুল হাসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com