বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লন্ডন নেওয়ার নামে ১৯ লাখ টাকা আত্মসাতের মামলায় নবীগঞ্জের মজনু কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জুনায়েদ মিয়ার ছোট ভাই ফখরুল ইসলাম রকিকে লন্ডন নেওয়ার নাম করে ১৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় নবীগঞ্জের মজনু মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মজনু মিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। পরে আদালত শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মজনু নবীগঞ্জ উপজেলার গুলডুবা গ্রামের রিফাত উল্লাহর পুত্র। বর্তমানে সে নবীগঞ্জ পৌর এলাকার (রিফাত মঞ্জিল) উসমানী রোড এ বসবাসরত।
জানা যায়, হবিগঞ্জ পৌর সভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জুনায়েদ মিয়ার ছোট ভাই ফখরুল ইসলামকে লন্ডন নেওয়ার কথা বলে ১৯ লাখ টাকা হাতিয়ে নেন মজনু মিয়া। পরে বার বার তার কাছে যাওয়া হলে লন্ডন নেওয়াতো দুরের কথা তার কোন সু-উত্তরও পাওয়া যায়নি। এ ঘটনায় ২০১৬ সনের ১৫ জুলাই হবিগঞ্জ সদর থানায় কাউন্সিলর জুনায়েদ মিয়া বাদী হয়ে মজনুর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করা হয়। সিআইডি দীর্ঘদিন তদন্ত শেষে গত ২৮ জানুয়ারী মজনু মিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমান সাপেক্ষে কোর্টে চার্জশিট দাখিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com