মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আদালত প্রাঙ্গণে মজমা বসানোর তান্ত্রিক খালেককে ভ্রাম্যমান আদালত জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে মজমা বসিয়ে উচ্চস্বরে চিৎকার করার দায়ে কথিত তান্ত্রিক আব্দুল খালেককে আটক করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় তার তান্ত্রিক কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইলা চৌধুরী ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে আদালত চলাকালীন সময়ে মজমা না বসাতে নির্দেশ দেন আদালত।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার গোপায়া গ্রামের কতিথ যাদুকর আব্দুল খালেক তার দলবল নিয়ে আদালত প্রাঙ্গণে যাদু মন্ত্রের মজমা বসায়। মজমা চলাকালীন সময় উচ্চস্বরে চিৎকার চেচামেচি করে। এতে আদালত চলাকালীন সময় বিচারক ও আইনজীবিরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
সম্প্রতি বিষয়টি আদালতের নজরে এলে গতকাল সোমবার সকাল ১০টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করলে আদালত তাকে মুক্তি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com