শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ এক্সপ্রেস কার্যালয় পরিদর্শনকালে-ডাঃ মুশফিক এক্সপ্রেস পত্রিকা জনকল্যাণে বলিষ্ট ভূমিকা পালন করছে

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ এক্সপ্রেস কার্যালয় পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমানের আমন্ত্রণে তিনি গতকাল সন্ধ্যায় অফিস পরিদর্শনে আসেন।
এ সময় তিনি বলেন, “পাঠক আমাদের হৃদয়, আমারা পাঠকের কণ্ঠ, আমরা হৃদয়ের কথা বলি” এই শ্লোগানকে ধারণ করে দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস ইতিমধ্যে বস্তু নিষ্ট সংবাদ পরিবেশন করে পাঠক প্রিয়তা অর্জন করেছে। তিনি বলেন, দৈনিক এক্সপ্রস পরিবারের একঝাক সংবাদকর্মী জেলার বিভিন্ন প্রান্তের সংবাদ সংগ্রহ করে জন সচেতনতা বৃদ্ধিতে বলিষ্ট ভূমিকা পালন করছে। তাদের মাধ্যমে জেলার সমস্যা-সম্ভবনার কথা উঠে আসছে। এতে জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, আমার বিশ্বাস দৈনিক এক্সপ্রেস বস্তুনিষ্টতার মাধ্যমে প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিবে।
তিনি পত্রিকা অফিসে পৌছুলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমানসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, পাবেল খান চৌধুরী, মোঃ ছানু মিয়া, এম কাউছার আহমেদ, আবিদুর রহমান চৌধুরী জাহেদ, মোঃ রুহেল মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com