শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মঙ্গলগ্রহে শহর তৈরি করার ঘোষণা আমিরাতের

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫১৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ একের পর এক বড় বড় অবকাঠামো নির্মাণ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দি”েছ উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। এবার দেশটি মঙ্গলগ্রহে শহর নির্মাণের ঘোষণা দিয়েছে।
২০১৭ সাল থেকে ২১১৭ সাল পর্যন্ত ১০০ বছরের পরিকল্পনা করে আমিরাতের সরকার। তারই অংশ হিসেবে দেশটির শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম দুবাইয়ে মঙ্গলগ্রহে শহর নির্মাণের ঘোষণা দেন। মঙ্গলগ্রহে যান চলাচলও করবে বলেও জানান এ শাসক। আমিরাতের এই ঘোষণার সময় মঙ্গলগ্রহে কেমন শহর হবে তার একটি ভাচুর্য়াল প্রদর্শনী করা হয়। এই প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও বিজ্ঞানিক প্রতিষ্ঠান যৌথভাবে সহায়তা করবে বলে দুবাইভিত্তিক পত্রিকা গালফ নিউজের প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়েছে।
গালফ নিউজ জানায়, আমিরাতের একটি প্রকৌশলী দল বিভিন্ন বিজ্ঞানী ও গবেষকদের সহায়তায় রোবটের মাধ্যমে মঙ্গলগ্রহে শহর গড়ে তুলবে।
ঘোষণার সময় মাখতুম বলেন, মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পৃথিবীর বাইরের কোনো গৃহে গিয়ে বাস করবে। মানুষের দীর্ঘ দিনের এই স্বপ্ন বাস্তবায়ন করবে আমিরাত। মানুষের স্বপ্নের কোনো সীমানা নেই। আমরা এই পরিকল্পনা ঘোষণা করলেও এর ফল উপভোগ করবে আমাদের পরবর্তী প্রজন্ম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com