বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ফাগুন রাঙানো শিমুল গাছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৫২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ মাঘের শেষে ঋতুর রাজা বসন্তের আগমনি বার্তায় শুরু হয়েছে কোকিলের কুহু কুহু ডাক আর গাছে গাছে জেগে উঠেছে সবুজ পাতা,মুকুল আর ফুল। আম, লিচু গাছে নতুন পাতা ও মুকুল দেখে বোঝা যায় শীত বিদায় নিয়ে আবার এলো ফাল্গুন এলো বসন্ত। ঋতুরাজ বসন্তে গ্রামবাংলার প্রকৃতিতে রাঙিয়ে ফুটেছে শিমুল ফুল। নানা ছন্দে কবি সাহিত্যকদের লেখার খোরাক যোগাতো রক্ত লাল এই শিমুল ফুল। কিন্তু কালের বিবর্তনে গ্রাম বাংলার প্রকৃতি থেকে এখন বিলুপ্তপ্রায় মূল্যবান শিমুল গাছ। তাই ফাগুনের রঙে রাঙানো রক্তলাল শিমুল গাছ খুব একটা চোখে পড়েনা।
প্রবীণ আব্দুস শহীদ জানান, আগে গ্রামবাংলার বিভিন্ন এলাকায় শিমুল গাছের বেশ ব্যাপকতা ছিল। এই শিমূল ঔষধি গাছ হিসেবেও পরিচিত। গ্রামাঞ্চলের মানুষ বিষ ফোড়াতে, আখের গুড় তৈরিতে শিমুলের রস ও কোষ্ঠ কাঠিণ্য নিরাময়ে গাছের মূলকে ব্যবহার করতো। বর্তমানে নানা কারনে তা হ্রাস পেয়েছে। শিমুল গাছ কেউ রোপণ করেনা। এমনিতেই জন্মায়। দিনে দিনে বড় হয়ে একদিন বিশাল আকৃতি ধারন করে। গ্রাম বাংলার এই শিমূল গাছ অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিত। হত দরিদ্র মানুষেরা এই শিমুলের তুলা কুড়িয়ে বিক্রি করতো। অনেকে নিজের গাছের তুলা দিয়ে বানাতো লেপ, তোষক, বালিশ। শিমুলের তুলা বিক্রি করে অনেকে সাবলম্বী হয়েছে, এমন নজিরও আছে বলে জানান তিনি। উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি জানান, একটি বড় ধরনের গাছ থেকে তুলা বিক্রি করে ৫/৬ হাজার টাকা আয় করা সম্ভব। আগের তুলনায় এখন শিমুলের তুলার দাম অনেক বেড়ে গেছে। এর পরেও এই গাছ নিধন হচ্ছে প্রতিনিয়ত। যার কারণে গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে, অতি পরিচিত শিমূল গাছ। কাঠ ব্যবসায়ী জমির আলী বলেন, আগে বড় বড় গাছ কিনে নিত ম্যাচ ফ্যাক্টরিগুলো। বর্তমানে নৌকা এবং ইমারতের শাটারিংয়ের কাজেও ব্যবহার করা হচ্ছে। এছাড়া ছোট ছোট গাছ নিধন করে পোড়ানো হচ্ছে ই্টভাটা ও বেকারিগুলোতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com