শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ॥ আজমিরীগঞ্জের বখাটের ৬ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে তপন সরকার (২৬) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত তপন সরকার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রমেন্দ্র সরকারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জনৈক ছাত্রী সকাল ৮টার দিকে চৌধুরীবাজার এলাকার এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। পথিমধ্যে নারিকেলহাটা এলাকায় পৌঁছুলে বখাটে তপন সরকার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ সময় ছাত্রীটি চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে হবিগঞ্জ সদর থানার এসআই খন্দকার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল থেকে বখাটে তপনকে আটক করে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িতে সংক্ষিপ্ত ভ্রাম্যমান আদালত স্থাপন করেন। এ সময় অভিযুক্ত তপন তার দোষ স্বীকার করলে বিচারক উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com