রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

একজন ইমাম শেখ আর পরশ্রীকাতর আমরা

  • আপডেট টাইম শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী
আমরা একটু পরশ্রীকাতর। এটা অস্বীকার করার কোনো রাস্তা আমরা খোলা ছাড়িনি তো, তাই স্বীকার করতেই হচ্ছে। জাতিগতভাবেই অন্যের ভালো দেখতে আমাদের কষ্ট হয়। ঈর্ষায় আমাদের গা জ্বালা করে। অন্যের ভালো দেখলে আমরা তার নিন্দা করি, তার ভালোর মধ্যে ছিদ্র খুঁজতে থাকি। এটা আমাদের স্বভাব। কদিন আগের ঘটনা বলি।
প্রধানমন্ত্রী তার গ্রামের বাড়ি গিয়ে বাচ্চা কাচ্চা সমেত ভ্যানে চড়লেন। যার ভ্যানে চড়লেন, সে সদ্য কৈশোর পেরুনো এক তরুণ। এখনো ভালো করে দাড়ি গোঁফও গজায়নি। তো প্রধানমন্ত্রীর কল্যাণে সারাদেশের মানুষের কাছে ছেলেটা রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। তার পরিবারে সে একা রোজগেরে পুরুষ। বাবা মানসিক ভাবে অসুস্থ। কাজকর্ম কিছুই করেন না। ছেলেটার খবর পত্র পত্রিকায় দেখে বাংলাদেশ বিমান বাহিনী তাকে একটা চাকুরি দিয়েছে। আর এতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে কারো কারো। তাকে নিয়ে শুরু হয়েছে রাজ্যের কথিত কিছু লোকের মশকরা। ভ্যানচালক থেকে সে নাকি রাতারাতি বিমানের পাইলটের চাকুরি পেয়ে গেছে, ঠাট্টার ছলে এমন গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে ত্চ্ছু করে স্ট্যাটাসের পর স্ট্যাটাস পড়েছে, বানানো হচ্ছে ফেসবুক ট্রল। লেখার সাথের এ ছবিটাই দেখুন। আমরা যে কতটা নির্মম, কতটা নিচু মন মানসিকতার হতে পারি, সেটা বোঝা যায় এই ছবিটা দেখলে। একটা গরিব ঘরের ছেলে, যার বাবা মানসিক রোগী, সে ঘটনাক্রমে বাংলাদেশ বিমান বাহিনীতে একটা চাকরি পেয়েছে। তাতে আপনাদের এতো পুড়ছে কেন? ছেলেটা ভ্যান চালাতো বলে? সেটা কি তার দোষ? তাকে কি পাইলটের চাকরি দেয়া হয়েছে? সে কি চাকরির জন্য তদবির করেছে? সেকি ঘুষ দিয়ে, মামা চাচার জোরে চাকরিটা নিয়েছে?
না নেয়নি।
চাকরি সে চায়নি। কারণ প্রধানমন্ত্রীর কাছে নিজের জন্য চাকরি চাইতে তার লজ্জা করেছে। গণমাধ্যমে যখন তার খবরটা প্রকাশ হয়, তখন বিমানবাহিনী নিজ উদ্যোগে ইমাম শেখের যোগ্যতা অনুযায়ী একটি চাকরি দেয়ার উদ্যোগ নিয়েছে। তাকে পাইলট বানানো হবে এমন কোনো কথা কোথাও বলা হয়নি।
আর লাখ লাখ বেকারের কথা বলছেন? বেকার নেই কোন দেশে? আমেরিকাতে বেকার নেই? ইংল্যান্ডে বেকার নেই? আমেরিকা ও ইংল্যান্ডে লক্ষ লক্ষ বেকার পড়ে আছে। এক ইমাম শেখের চাকরি হওয়ায় বাংলাদেশের সব বেকারের চাকরিতে টান পড়ে গেল? বাহ! মজাতো!
আপনারা মশকরা করেন, ঈর্ষা করেন, যারা ভণ্ড রাজনীতিবিদ তাদের নিয়ে করেন, দুর্নীতি করে যারা কোটি কোটি টাকা বানায় তাদের নিয়ে করেন। আর প্রশংসা করেন ভাল রাজনিতিবীদের, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া মানুষ জনের। যে ছেলেটা শুধু পেট চালাতে এই বয়সেই ভ্যানের চাকায় নিজের ভাগ্য বেধে ফেলেছিলো, সে যদি ভাগ্যক্রমে একটু নিশ্চিন্ত জীবনের আশ্বাস পায়, তাতে খুশি হতে শেখেন, শিখি। পরশ্রীকাতরতা এক ধরনের অসুস্থতা। ঈর্ষা করা ভালো না। নিজের ভেতরের ঈর্ষা কমান। তাতে করে আপনার/ আমার উদারতা বাড়বে।
লেখক, পাবেল খান চৌধুরী
সাংবাদিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com