মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা শের আলীর ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৭০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রবীন নেতা শের আলী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। শুক্রবার বিকাল ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। এর আগে দুপুর আড়াইটার দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম লেনজাপাড়া নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মোঃ শের আলী শায়েস্তাগঞ্জ পৌর কাউন্সিলর নোয়াব আলীর বড় ভাই। আজ শনিবার দুপুর ২টায় চরনুর আহমদ বায়তুল আমান জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে জানাযা অনুষ্টিত হবে। শের আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন পৌর বিএনপি সভাপতি মোঃ করম আলী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ অলিউর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাক মিজানুর রহমান শাকিম, পৌর যুবদলের সভাপতি হাজী আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, শায়েস্তাগঞ্জ মানবাধিকার কাউন্সিলের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোঃ শফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com