রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জেলা জামায়াতের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জামায়াত আমীর মাও: মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদন্ডাদেশ দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারী মুশাহীদ আলী, হবিগঞ্জ পৌর আমীর কাজী মহসিন আহমদ ও জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে শহরের আরডি হলের সামন থেকে মিছিলটি শুরু শংকরের মুখে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিল উত্তর পথসভার বক্তব্যে জেলা সেক্রেটারী মুশাহীদ আলী বলেন, সারা বিশ্বেই বিচার বিভাগ নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার সেই বিচার বিভাগকে বিরোধী মত-দল নিধনের জন্য হাতিয়ার হিসেবে নগ্নভাবে ব্যবহার করে পুরো বিচার বিভাগকে কলংকিত করে ফেলেছে। সরকারের অন্যায়, জুলুম, নির্যাতনের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com