মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

টাকা আত্মসাত মামলায় সহিদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি

  • আপডেট টাইম রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টাকা আত্মসাতের মামলায় হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকার আব্দুল সহিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন বিজ্ঞ আদালত। গত ১৬ জানুয়ারী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে পরোয়ানা ইস্যু করা হয়।
মামলা সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র মোঃ আব্দুল সহিদকে জাতীয় দৈনিক ভোরের কাগজের হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত প্রতিনিধি ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সহ সভাপতি মোঃ সালাম চৌধুরী ২০১২ সালের ২৪ মে হবিগঞ্জ সদর রেজিষ্ট্রি এস আর অফিসে একটি জমি ক্রয় করতে ২৭৭৪ বায়না দলিলে ২ লাখ টাকা দেন। বায়না সম্পাদনের প্রায় ৬ মাস পর সালাম চৌধুরী বাকী টাকা যোগাড় করতে থাকাবস্থায় আব্দুল সহিদ ও তার পুত্র তাদের টাকার বিশেষ প্রয়োজনের কথা বলে আরো ১ লাখ টাকা দিতে সালাম চৌধুরীকে চাপ প্রয়োগ করে। আসামীদের পীড়াপীড়িতে একই বছরের ২৫ নভেম্বর পুরাতন পৌরসভা রোডস্থ দয়ালশাহ কম্পিউটারের দোকানে বসে আব্দুল সহিদ ও পুত্র রাজেন মিয়াকে ১ লাখ টাকা সমজে দেন সালাম চৌধুরী। এ সময় সালাম চৌধুরী আব্দুল সহিদের নিকট টাকা প্রাপ্তির ডকুমেন্ট চাইলে আব্দুল সহিদ তাকে এই বলে আশ্বস্থ করেন যে, আপনি কোন চিন্তা করবেন না। ছেলের ব্যবসার জন্য টাকার প্রয়োজন হওয়ায় টাকাগুলো নিলাম। সময়মত বাকী টাকা পরিশোধ করা মাত্র আমি আপনার বরাবরে উল্লেখিত জমি রেজিষ্ট্রি করে দিব। টাকা যোগাড় করার পর সালাম চৌধুরী আব্দুল সহিদকে জমি রেজিষ্ট্রি করে দেয়ার জন্য চাপ দিলে আসামীরা দেই দিচ্ছি করে সময় ক্ষেপন করতে থাকে। এতে সন্দেহ হলে সালাম চৌধুরী জায়গা সমজে দেওয়ার জন্য চাপ দেন। ২০১৪ সালের ১৯ এপ্রিল রাজেন মিয়া জানায় সে নিজেই জায়গার মালিক। তার পিতা আব্দুল সহিদ ২০০৪ সালের ২০ নভেম্বর তার পিতা ৪২৯৮/০৪ দলিলমূলে তার নিকট বিক্রি করে দিয়েছেন। এ কথা শুনে সালাম চৌধুরী হতভম্ব হয়ে পড়েন। তিনি এর সত্যতা যাচাই করতে স্থানীয় এস আর অফিস থেকে দলিল সংগ্রহ করেন। দলিল সংগ্রহের পর আব্দুল সহিদের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। অবশেষে সালাম চৌধুরী ২০১৫ সালের ২০ অক্টোবর আব্দুল সহিদ ও তার পুত্রের কাছে তাদেরকে দেয়া টাকা ফেরত চান। কিন্তু তারা টাকা ফেরত না দিয়ে তার সাথে খারাপ আচরণ করে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে। সালাম চৌধুরীর সরলতার সুযোগ নিয়ে পিতা-পুত্র যোগসাজশে প্রতারণার মাধ্যমে ৩ লাখ টাকা নিয়ে আত্মসাত করে।
উল্লেখ্য যে, প্রতারক সহিদ একাধিক প্রতারণা মামলার পলাতক আসামী সে। একটি বিশ্বস্থ সূত্রে জানা গেছে পুলিশের গ্রেফতার এরাতে আব্দুল সহিদ স্ব-পরিবারে নবীগঞ্জের গুলডোবা গ্রামের শ্বশুর মৃত হাজী তারা মিয়ার বাড়িতে আত্মগোপনে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com