শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নিরাপত্তাহীনতায় সাক্ষী ও বাদির পরিবার নিজামপুরে যুবলীগ নেতা সালাম হত্যাকান্ড বাদীকে মামলা দিয়ে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে যুবলীগ নেতা সালাম হত্যাকান্ডের দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত প্রধান আসামীসহ কোন গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। উল্টো প্রতিপক্ষের দেওয়া মামলায় সালাম হত্যা মামলার বাদিকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর এতে করে নিরাপত্তাহীনতায় ভূগছে সাক্ষি ও বাদির পরিবার। জানা যায়, গত ১৯ জুন নিহত সালামের বড় ভাই আব্দুল কালাম বাদী হয়ে একই গ্রামের দুলাল মিয়াকে প্রধান আসামী করে ৪৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গত ২৮ আগস্ট মামলাটি ডিবি পুলিশে হস্তান্তর করা হয়। পরে মামলাটি দীর্ঘ তদন্তের পর ৩০ জনের বিরুদ্ধে আলাদতে চার্জশিট দাখিল করা হয়। পরে বিষয়টি আদালতে শুণানীর পর আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গ্রেফতারের কয়েকদিন পুর্বে একটি অনুষ্টানে সালাম হত্যা মামলার বাদি আব্দুল কালাম অভিযোগ করে জানিয়েছিলেন, আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করে বাদি ও সাক্ষিদের বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। আসামীরা প্রভাবশালী হওয়ায় ইতোপুর্বেও তার বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করা হয়। উল্লেখ্য, গত ১৬ জুন রাত ১০টার দিকে শালিশ বৈঠকে হামলা ও সংঘর্ষে বাদী আব্দুল কালামের ভাই আব্দুস সালামকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বাদি ও ভুক্তভোগীর পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com