মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

এমপি আবু জাহির টি-টুয়েন্টি টুর্ণামেন্টে মডার্ণ ক্লাবের জয়

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অস্কার এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম দুই খেলায় জয়লাভ করেছিল সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে আগত ক্লাব। উভয় খেলায় স্বাগতিক জেলার ক্লাব পরাজিত হলেও তৃতীয় খেলায় এসে সেই বৃত্ত ভেঙ্গে স্বাগতিক জেলার ঐতিহ্যবাহী মডার্ণ ক্লাব জয়লাভ করেছে। গতকাল তারা টুর্ণামেন্টের সবচেয়ে শক্তিশালী মৌলভীবাজার জেলার মাহদিস ক্লাবকে ৪৫ রানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। শক্তিশালী প্রতিপক্ষ থাকায় মডার্ণ ক্লাব জাতীয় তারকা নাজমুল হোসেন মিলন (ছক্কা মিলন), বিপিএল তারকা সাইদ সরকার ও অনুর্ধ-১৯ দলের তারকা দীপ্ত সরকারকে দলভুক্ত করে। ট্রসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে মডার্ণ ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। যা টুর্ণামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রান। দলের পক্ষে জনি ২৯, সাইদ সরকার অপরাজিত ১৯, মিলন ১৮ ও মুকুল ১৪ রান সংগ্রহ করে। মৌলভীবাজারের শাহনুর পায় ৩ উইকেট। জবাবে মৌলভীবাজার ১৫ ওভারে ৭০ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে প্রকাশ ৩১ রান সংগ্রহ করে। মডার্ণ ক্লাবের বাম হাতি স্পিনার নাছিম ১১ রানে ৩টি, মিলন ১১ রানে ও জসিম ৬ রানে ২টি উইকেট লাভ করে।
গতকালের খেলা পরিচালনা করেন অ্যাভোকেট বিভৎস্যু চক্রবর্তী বিভু ও জয়নাল আবেদীন তপু। আজকের খেলায় অংশ গ্রহণ করবে ইয়ংব্রাদাস বনাম সিলেট টাইগার্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com