শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

উপজেলা পরিষদ আসতে তৃতীয় পক্ষের প্রয়োজন হবে না-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৯৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-জনপ্রতিনিধিরা জনগণের আশা আকাংখার প্রতিফলন ঘটিয়ে থাকে, কিন্তু বিগত দিনে আমাদের অনুরোধে আপনারা যাকে প্রতিনিধি বানিয়ে ছিলেন তিনি আপনাদের আশা পূরন করতে পারেনি। ফলে বাধ্য হয়ে উপজেলাবাসীর চাপে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন আগেও আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। সে সময়ও উপজেলাবাসী তাদের অভাব-অভিযোগ নিয়ে আসলে সাধ্যমত চেষ্টা করতাম তাদের মুখে হাসি ফুটাতে। আমার এখানে আসতে বা কাজ করতে তৃতীয় পক্ষের প্রয়োজন হবে না। তাই আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে আমাকে দল-মত নির্বিশেষে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নিবার্চিত করুন, আমি আপনাদের শাসক নয় সেবক হয়ে কাজ করে যাব ইনশাল্লাহ। তিনি গতকাল শনিবার উপজেলার ছাতিয়াইন বাজার, মনতলা, চৌমুহনী, সোয়াবই বিভিন্ন গ্রামে গণসংযোগকালে উপস্থিত জন সাধারনের উদ্দেশ্যে এ কথা বলেন। এসময় চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, মাহবুবুর রহমান সোহাগ, শহিদুল ইসলাম বাবু, মাসুক মেম্বার, জালালউদ্দিন, মীর আব্দুল আলীম বাদল, মোস্তফা কামাল বাবুল, আবেদ মাষ্টারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com