মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী হচ্ছে, রামগঙ্গা চা বাগানের মৃত কমলা প্রসাদের ছেলে বিষ্ণু প্রসাদ (৪০)। গত শুক্রবার রাত ৯টার দিকে রামগঙ্গা চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিষ্ণু প্রসাদ মাদক ব্যবসা চালিয়ে আসছে। ওই দিন রাতে ১০ লিটার ভারতীয় ছোলাই মদ নিয়ে সে বাগানের একটি রাস্তার কাছে অবস্থান করছিল। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই কাশী চন্দ্র শর্মার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১০ লিটার ছোলাই মদসহ হাতে নাতে তাকে আটক করে। এ সময় তার সহযোগি শুকুমার উরাং পালিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য আইনে বিষ্ণুর বিরুদ্ধে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com