বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দশ ট্রাক অস্ত্র মামলার রায় প্রদান ॥ মাওঃ নিজামী-বাবরসহ ১৪ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪
  • ৯৬৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১৪ জনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল পৌনে ১টায় চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত অন্যরা হলেন- পলাতক উলফা নেতা পরেশ বড়ুয়া, এনএসআইয়ের সাবেক দুই প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিন আহমেদ, সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, সাবেক জিএম (প্রশাসন) একেএম এনামুল হক, চোরাচালানি হাফিজুর রহমান হাফিজ, ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিন (পলাতক), আব্দুস সোবহান এবং অস্ত্র খালাসের জন্য শ্রমিক সরবরাহকারী দীন মোহাম্মদ। একই ঘটনায় অস্ত্র চোরাচালানের অপর মামলায় এই ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুর সোয়া ১২টায় রায় ঘোষণা শুরু করা হয়। ২০০৪ সালের ১ এপ্রিল রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদী তীরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে এসব অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে। রাজনৈতিক চাপসহ বিভিন্ন কারণে কয়েক দফায় তদন্ত কর্মকর্তা (আইও) পরিবর্তনের পর গত তত্ত্বাবধায়ক সরকার আমলে সাতটি নির্দেশনার ভিত্তিতে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। ২০০৯ সালের ২৯ জানুয়ারি সর্বশেষ ও পঞ্চম আইও হিসেবে সিআইডির জ্যেষ্ঠ এএসপি মনিরুজ্জামান চৌধুরী এই মামলার দায়িত্ব পান। ১৩ দফা তদন্তের সময় বাড়ানোর পর ২০১১ সালের ২৬ জুন আদালতে মামলা দুটির সম্পূরক অভিযোগপত্র জমা দেন তিনি। এতে নিজামী, বাবর ও এনএসআইর সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com