শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাহুবলে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তি আটক

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ঘোষপাড়া এলাকায় র‌্যাবের পৃথক অভিযানে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন- র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনা জেলার তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে মাসুম বিল্লাহ (৪২) ও গ্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রামের মৃত আব্দুর বারেকের ছেলে অহিদ মিয়া (৬০)। এর আগে, সোমবার (২৬ মে) সন্ধ্যা ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ৫ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ ও ৪ হাজার পিস ইয়াবাসহ অহিদ মিয়া গ্রেফতার হন। পরে মামলা দিয়ে তাদেরকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com