শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জে দুইটি দোকানে চুরি পৌনে ৩ লাখ টাকা খোয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০১৪
  • ৬০৬ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজারে দুইটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ পৌণে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাজারের ১ পাহারাদারকে আটক করেছে। আটককৃত পাহারাদার বিরামচর গ্রামের আব্দুল গনি (৫৫)।  স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের কোন একসময় পৌর শহরের দাউদনগর বাজারের সুমনপ্লাজা মার্কেটের বস্ত্র মেলা দোকানের সার্টার ফাকা করে চোর ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে ২লাখ ১৭হাজার টাকা নিয়ে যায় এবং হাজী কমপ্লেক্সের মুকিত টেলিকমে একই কায়দায় চোর ভিতরে প্রবেশ করে ১৫সেট বিভিন্ন মডেলের মোবাইল, ২০ পিস মেমোরীকার্ড  নিয়ে যায়। যার বাজার মুল্যে ৫৫ হাজার টাকা। সকালে ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদশর্ন করে চুরি ঘটনা নিশ্চিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com