রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মরহুম সাংবাদিক আমীর হোসেনের বাসভবনে ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব এডঃ আমীর হোসেন এর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। ডাঃ মুশফিক হোসেন চৌধুরী গতকাল মরহুম আমীর হোসেনের বাসভবনে বড় মেয়ে জিনাত আফজা রিপা ও একমাত্র পুত্র জুলফিকার হোসেন তানজির এর সাথে কথা বলেন। যে কোন প্রয়োজনে তাদের থাকার প্রতিশ্র“ত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি শামীম আহছান ও হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com