মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ইমাম সমিতির নেতৃবৃন্দের সভায় এমপি কেয়া চৌধুরী ॥ জঙ্গীবাদ দমনে সরকার গতিশীল কার্যক্রম পরিচালনা করছে

  • আপডেট টাইম সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬
  • ৪১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেলার নবীগঞ্জ উপজেলার ইমাম সমিতির নেতৃবৃন্দের সভায় এমপি কেয়া চৌধুরী বলেছেন, জঙ্গীবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গতিশীল কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে জঙ্গীবাদ দমনে সফলতা এসেছে। মনে রাখতে হবে জঙ্গীরা কারো বন্ধু হতে পারে না। তাদের সন্ধান পেলেই প্রশাসনকে অবগত করতে হবে। এদেশের সীমানায় তাদের স্থান হবে না। তিনি বলেন, জঙ্গীবাদ দমনে ইমামদের ভূমিকা রয়েছে। এমপি কেয়া চৌধুরী বলেন, নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় দ্বীনি শিক্ষাকে আরও এগিয়ে নিতে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ১৪টি কোরআন শিক্ষা মক্তব চালু করে দিয়েছি। ইমামদের উদ্দেশ্যে এমপি কেয়া চৌধুরী বলেন, আপনারা জঙ্গীবাদ দমনে কাজ করুন। সভায় তিনি (এমপি কেয়া চৌধুরী) ইমাম সমিতিকে ৫০ হাজার টাকা অনুদান ও ইসমাইল হিফজুল কোরআন এতিমখানায় ১ লাখ টাকা মূল্যের একটি গভীর নলকূপ দেয়ার ঘোষণা দেন। কাউন্সিলর কবির আহমদের সভাপতিত্বে ও মাওঃ আশিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, যুবলীগের আহ্বায়ক ফজলুর হক চৌধুরী সেলিম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল আহমদ, করগাঁও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাস, মেম্বার সাইদুর মিয়া, থানা মসজিদের ইমাম সফিকুর রহমান প্রমুখ। এ সময় ইমাম সমিতির নেতৃবৃন্দ, এতিমখানার শিক্ষার্থী, আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com