রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া শনিবার বাছঅইকালে চেয়ারম্যান প্রার্থী ছাড়াও দুইজন সংরক্ষিত নারী সদস্য এবং সাতজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। যাচাই বাছাই শেষে রোববার তাদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটানিং অফিসার। ফলে এখন চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, অ্যাডভোকেট এনামুল হক মোশাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা অ্যাডভোকেট মনমোহন দেবনাথ ও হাফিজুর রহমান। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, দুইদিনে মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। কাগজপত্রে বিভিন্ন ত্র“টি থাকার কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয় বলে জানান তিনি।
উল্লেখ, জেলা পরিয়দ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ৯১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com