রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

রহমতপুরে সংঘর্ষে আহত ৫০

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে জলমহাল নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশিুসহ অর্ধশত আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার রহমপুর গ্রামের দুটি পক্ষের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামের শের আলীর ছেলে মস্তু মিয়া এবং একই গ্রামের মেম্বার আলী রহমানের মধ্যে একটি জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল শুক্রবার সকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষে নারী শিশুসহ ৫০ জন আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত অবস্থায় শহিদ মিয়া (৪০), মহিবুর রহমান (২৫), কাইয়ুম মিয়া (৩০) ও জুবেল মিয়াকে (১৫) টেটাবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আলামিন মিয়া (২৫), মিরাশী বেগম (৩৫), আহম্মদ মিয়া (২২), আশুক মিয়া (৩০), আব্দুল সামাদ (২২), কাইয়ুম মিয়া (২৫), সাহিদ মিয়া (৩৫), জুবেল মিয়া (১৫), রওশন মিয়া (৪৫), রুবেল মিয়া (১২), মহিবুর রহমান (২০), লিয়াকত (৩০), আলফিনা বেগম (১৬), আরব আলী (৩৫) ও জুয়েল চৌধুরীকে (২৮)হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com