মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ উদীচীর ৮ম সম্মেলন অনুষ্ঠিত বারেক সভাপতি, পীযূষ সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ধর্মান্ধ-জঙ্গিবাদ রুখবেই জনতা, সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় একতা। এই শ্লোগান কে সামনে রেখে সম্পন্ন সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলা সংসদের ৮ম সম্মেলন। গত ২৫ নভেম্বর স্থানীয় সাইফরু রহমান টাউন হলে সম্মেলন উদ্বোধন করেন জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড হীরেন্দ্র দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উদীচীর চলচিত্র ও চারুকলা সম্পাদক প্রদীপ ঘোষ, কেন্দ্রীয় সদস্য এডঃ মকবুল হোসেন ও জাহাঙ্গীর আলম। সম্মেলনকে সফল ও সার্থক করে তোলার জন্য বানিয়াচং, বৃন্দাবন সরকারি কলেজ, চুনারুঘাট আহম্মাদাবাদ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর বেলঘর, শাখার প্রতিনিধি ও পর্যবেক্ষকবৃন্দ অংশগ্রহন করেন। সম্মেলন উদ্বোধন পরবর্তীতে জেলা শহরের প্রধান সড়কে র‌্যালী প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা সদস্য বন্ধু মঙ্গল রায়ের সঞ্চালনায় ও জেলা সভাপতি মনিরুল ইসলাম বারেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিপিবি সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক পীযূষ কান্তি সূত্রধর, বানিয়াচং সিপিবি সম্পাদক মোহাম্মদ আলী, উদীচী বানিয়াচং সভাপতি স্বপ্না রায়, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস, শায়েস্তাগঞ্জ উদীচীর আহবায়ক রাজু বিশ্বাস, বৃন্দাবন সরকারি কলেজ উদীচীর সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ হাসান, চুনারুঘাট আহাম্মাদাবাদ শাখার সভাপতি রাসেল আহমেদ, মাধবপুর বেলঘর প্রতিনিধি মুক্তি আচার্য্য প্রমুখ। সভায় বক্তাগন শোষনমুক্ত সমাজ বিনির্মানে সুস্থ ধারার সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলকে উদীচীর পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান। আলোচনা সভা শেষে কাউন্সিল অধিবেশনে উপস্থিত সর্বসম্মতিক্রমে মনিরুল ইসলাম বারেককে সভাপতি, পীযূষ কান্তি সূত্রধরকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। জেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিখা নাহা, বন্ধু মঙ্গর রায়, আজিজুর রহমান কাউছার, জয়দ্বীপ দাস, মাসুদ পারভেজ, শরীফ উদ্দিন, অসিম বণিক, নারায়ন রায় বাবলু, গৌতম চন্দ্র দাস, প্রভাতি সূত্রধর পাপু, মোঃ আব্দুল হাকিম, পীযূষ চক্রবর্তী, আজমান আহমেদ, গোপী মোহন দাশ, মুজিবুর রহমান, ইমদাদুল হোসেন খান, রাজু বিশ্বাস, সামরিনা নওশীন দীনা, দীপ্তি দিবা দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com