শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের মোহনপুরে সুদের টাকার জন্য ২ মহিলাকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৭২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের মোহনপুর গ্রামে সুদের টাকার জন্য দুই মহিলাকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। গতকাল রবিবার বিকাল ৫টার সময় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, মৃত আদর রহমানের স্ত্রী রোকেয়া আক্তার (৫৫) ও তার শ্যামল মিয়ার স্ত্রী পারভিন আক্তার (২৫)।
আহত সূত্রে জানা যায়, প্রতিবেশী ইলিয়াছ মিয়ার কাছ থেকে ৫ বছর আগে ৩০ হাজার টাকা সুদের উপর নেয় রোকেয়া। প্রতি মাসে ৩০ হাজার টাকার সুদ ৩ হাজার টাকা করে দেয়া হয়। গত রবিবার সুদে আসলে সম্পুর্ণ টাকা ইলিয়াছকে দেয়া হয়। এরপরও সে বলে আরও সুদের টাকা পায়। আহতরা আরও জানায়, পুরুষ না থাকার সুযোগে গতকাল ওই সময় ইলিয়াছ, আখলাছসহ একদল দুর্বৃত্ত রোকেয়ার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় তারা বাধা দিলে তাদের পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com