রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

গ্যাসসহ ৪ দফার দাবিতে বিবিয়ানায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪
  • ৫১৯ বা পড়া হয়েছে

ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ দেশের অন্যতম গ্যাস ফিল্ড বিবিয়ানায় চাকুরী ও ঘরে ঘরে গ্যাস, জমির ন্যায্য মূল্য ও ফসলের ক্ষতিপূরনের দাবিতে ইনাতগঞ্জ ইউনিয়নের শাহ কুতুব উদ্দিন (রঃ) সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় নবীগঞ্জ উপজেলার ইনাতঞ্জ বাজার থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ইনাতগঞ্জ সৈয়দপুর প্রদক্ষিণ করে বিবিয়ানা গ্যাস ফিল্ডের প্রবেশ মূখে পৌছুলে পুলিশ ব্যারিকেট সৃষ্টি করে। পরে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান করে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে বিবিয়ানায় শেভরন বাংলাদেশের প্রনিনিধিদল আন্দোলনকারীদের আলোচনায় বসে। তারা আন্দোলনকারীদের আশ্বস্থ করে বলেন, খুব শীর্ঘই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে উভয় পক্ষের সাথে সংলাপের দিনক্ষণ নির্ধারন করা হবে। মানববন্ধনে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ইনাতগঞ্জ এলাকার ন্যায্য দাবি দাওয়ার প্রতি একাত্মতা ঘোষনা করে বলেন, ইনাতগঞ্জের মাঠির নীচে বিবিয়ানার গ্যাস ভাসছে। চাকুরীসহ ঘরে ঘরে গ্যাস সংযোগ থেকে ঐ এলাকাকে বঞ্চিত করা যাবেনা। এ সময় বক্তব্য রাখেন শাহ কুতুব উদ্দিন(র) সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি সকদিল হোসেন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, সাংবাদিক রাকিল হোসেন,  সহ-সভাপতি আব্দুর রশীদ চৌধুরী, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান, খালিছ আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com