রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৬৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২ সন্তানের জননী রুবি বেগম (২২) গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি বানিয়াচং থানার বেতকান্দি গ্রামের হাছান মিয়ার স্ত্রী এবং নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম শেখের পাড়া (ভূমিহীন পাড়া) গ্রামের আলী আহমদের মেয়ে। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ রুবী আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবী করছে।
এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে রুবি বেগমকে বানিয়াচং থানার বেতকান্দি গ্রামের হাছান মিয়ার নিকট বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে হাসান যৌতুকের জন্য স্ত্রী রুবিকে মারপিট করতো। এরই মধ্যে ২সন্তানের মা হন রুবি বেগম। বড় ছেলের বয়স ২ বছর ও ছোট ছেলের বয়স ১ বছর। গত বৃহস্পতিবার বিকালে হাছান মিয়া স্ত্রী রুবি বেগমকে মারপিট করে দু’সন্তান রেখে তাকে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। ঘটনাটি গ্রামের মুরুব্বীয়ানদের জানানোর জন্য গতকাল শুক্রবার দুপুরে রুবি বেগমের মা শেলী বেগম বাইরে যান। এ সুযোগে রুবি ঘরের দরজা বন্ধ করে পড়নের ওড়না দিয়ে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগায়। এ সময় রুবি বেগমের অপর বোন শিরীন বেগম তার স্বামীর বাড়ি বাউসা ইউপির দৌলতপুর থেকে পিত্রালয়ে এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে রুবি বেগমকে তীরের সাথে ঝুলন্ত দেখতে পান। সাথে সাথে ঘরের দরজা ভেঙ্গে ওড়না কেটে রুবিকে নিচে নামানো হয়। এ সময় শিরীনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রুবিকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুবির মা-বোন ও আত্মীয় স্বজনরা কান্নায় ও আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রুবির মা শেলী বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com