রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বাহুবলে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলায় ১ জনের সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সন্দ্রাটিকি গ্রামে ৪ শিশু হত্যা মামলায় আরো একজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নির্ধারিত তারিখে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আতাবুল্লাহ’র আদালতে মামলার ৫ আসামিকে হাজির করা হয়। পরে বিচারক মামলার সাক্ষী মাসুক মিয়ার সাক্ষ্যগ্রহণ করে ৮ ও ৯ নভেম্বর (মঙ্গল ও বুধবার) সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এ মামলায় মোট ৫৯ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এর আগে যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন, মামলার প্রধান সাক্ষী ও মামলার বাদী আব্দাল মিয়া, আব্দুল আহাদ, আফজল মিয়া তালুকদার, এমরান, কাজল মিয়া, মিজানুর রহমান তালুকদার ও আজাদ মিয়া।
শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, আদালতে আটক আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, আরজু মিয়া ও সাহেদ আলী ওরফে সায়েদকে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে বিকেল সোয়া ৫টায় আদালত মুলতবি ঘোষণা করা হয়। এ মামলায় ৮ জন আসামির মধ্যে কারাগারে আটক আছেন ৫জন এবং পলাতক রয়েছেন ৩জন। পলাতকরা হলেন-উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।
গত ১২ ফেব্র“য়ারি গ্রামের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় সন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০)। ৫দিন পর বাড়ির অদূরে একটি বালুছড়া থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় ওই চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com