শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল ॥ আধুনিক ও মানবিক দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার শহরে সূর্যমুখী হাসপাতাল ২ লাখ ও মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে পরীক্ষায় দেখে লিখতে বাঁধা দেওয়ায় শিক্ষককে ঘুসি ॥ শিক্ষার্থী বহিষ্কার হবিগঞ্জ ল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট আব্দুল মতিন খানের স্মরণসভায়-ডেপুটি স্পীকার ॥ কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির অবদানে স্মরণীয় হয়ে থাকবেন মরহুম মতিন খান বাহুবলে অনুমতি ছাড়াই মেলার আয়োজন ॥ প্রশাসনের অভিযানে পণ্ড চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার চুনারুঘাটের আমতলীতে বন বিভাগের অভিযান ॥ সেগুন-মেহগনিসহ কাঠ জব্দ নবীগঞ্জে ডাকাতি মামলার আসামী শিব্বিরের ১ দিনের রিমান্ড মঞ্জুর মাধবপুরে গ্যাসের জন্য চালকদের সড়ক অবরোধ ॥ দুর্ভোগে যাত্রীরা বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে বিষধর পদ্ম গোখরা উদ্ধার ॥ সাতছড়িতে অবমুক্ত

বানিয়াচংয়ে খালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১০

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪২ বার পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের তাহের মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ জাহের নামে একজনকে আটক করেছে। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার খাগাউড়া ইউনিয়নের রাজপাড়া গ্রামের খোড়ানগর খালে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার খাগাউড়া ইউনিয়নের রাজপাড়া গ্রামের জাহির উল্বা তাঁর ভাতিজা শরীফ ও হানিফকে সাথে নিয়ে গ্রামের খোড়ানগর খালে মাছ ধরতে যান। এ খবর পেয়ে একই গ্রামের তাহের মিয়া সেখানে যান এবং তাঁদের ওই খালে মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, ফিকল ও টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে সংঘর্ষে লিপ্ত হয়।রণক্ষেত্রে পরিণত হওয়া এই সংঘর্ষে প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে তাহের মিয়া গুরুতর জখম হয়ে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নতুন করে উত্তেজনা ও সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, “খালে মাছ ধরাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে জাহের নামে একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com